বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নাসিক ৮নং ওয়ার্ডের কাউন্সিল গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ৭.৩৮ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরক মামলায় কাঞ্চন পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব খানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌর এলাকার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার আইয়ুব খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, এলাকায় আধিপত্য বিস্তার, সাধারণ মানুষদের হয়রানি, দখলবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মূল হোতা ছিলেন। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে।

৫ আগস্টের পর থেকে আইয়ুব পলাতক ছিলেন। শুক্রবার রাতে কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com