ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাবিক ও চালকসহ পাঁচ আসামির দুই দিনের রিমান্ড

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • ৪৩৩ বার পড়া হয়েছে

নাবিক ও চালকসহ পাঁচ আসামির দুই দিনের রিমান্ড

নাঃগঞ্জ  প্রতিনিধিঃ

নারায়নগঞ্জে শীতলক্ষ্যা নদীতে মর্মান্তিক লঞ্চডুবির ঘটনায় জব্দকৃত এসকেএল-৩ লাইটার কার্গো জাহাজ থেকে গ্রেফতার ১৪ আসামির মধ্যে নাবিক ও চালকসহ পাঁচ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একইসাথে আদালত অপর ৯ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- এমভি এসকেএল-৩ লাইটার কোস্টার কার্গো জাহাজটির মাস্টার অহিদুজ্জামান, চালক মজনু মোল্লা, সুকানি আনোয়ার মল্লিক, হৃদয় হাওলাদার ও ফারহান মোল্লা।

শুক্রবার(৯ এপ্রিল) বিকেল ৪টায় নৌ-থানা পুলিশ আসামিদের মধ্যে পাঁচজনের সাত দিন করে রিমান্ডের আবেদন করে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালতে হাজির করে।

আসামিদের সবার পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট খোকন সাহা।
আদালত শুনানি শেষে আসামিদের ব্যাপারে উপরোক্ত আদেশ দেন। আদালতের নির্দেশে ৯ আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আসামিদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো: আসাদুজ্জামান।

গত বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া এলাকা থেকে আসামিদের গ্রেফতারের পর সন্ধ্যায় নারায়ণগঞ্জের নৌ-থানা পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেল চারটা পর্যন্ত আসামিদের সদর নৌ-থানা হাজতে পুলিশের হেফাজতে রাখা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

নাবিক ও চালকসহ পাঁচ আসামির দুই দিনের রিমান্ড

আপডেট সময় ০৩:১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১