ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

খুলনায় ‘জিনের বাদশা’ গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • ৪০০ বার পড়া হয়েছে

খুলনায় ‘জিনের বাদশা’ গ্রেপ্তার

সিএনএম প্রতিনিধিঃ

মোবাইল ফোনে ‘জিনের বাদশা’ পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের একজনকে গ্রেপ্তার করেছে খুলনার পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)।

তার নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে জিনের বাদশা (৩০)। সে খুলনার পাইকগাছা উপজেলার নাকসা গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে সিআইডি’র এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এর আগে খুলনা সিআইডি’র একটি টিম বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে বিশেষ অভিযান চালিয়ে খুলনার পাইকগাছা উপজেলার গোলাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

খুলনা সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, কথিত জিনের বাদশা আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে কখনও জিনের বাদশা, কখনও ফরেস্ট অফিসার, কখনও ভাইস-চেয়ারম্যান সেজে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

প্রতারণার ফাঁদ পেতে এক ভুক্তভোগীর কাছ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গত বছরের জুন মাসে খুলনার দিঘলিয়া থানায় তার নামে মামলা দায়ের করা হয় (মামলা নম্বর-০২, ১৫/০৬/২০২০) ।ওই মামলার তদন্তভার সিআইডি গ্রহণ করার পর প্রতারক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মো. আনিচুর রহমান আরও জানান, আব্দুল্লাহ আল মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

খুলনায় ‘জিনের বাদশা’ গ্রেপ্তার

আপডেট সময় ০২:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১