ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মামার বাড়িতে লুকিয়েও শেষ রক্ষা হলোনা ছাত্রলীগ নেতার!

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মামার বাড়িতে আত্মগোপনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক জাহিদুল হক শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তালশহর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে ঢাকার শাহবাগ ও সদর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তার জাহিদুল হক শুভ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লামাবাইক এলাকার আনিসুল হকের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে থাকতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ঢাবির সাধারণ ছাত্রছাত্রীদের ওপর হামলায় সরাসরি অংশ নেন। সে সময় ছাত্রলীগের বিভিন্ন বিতর্কিত ঘটনায় নেতৃত্ব দেন জাহিদুল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জাহিদুল তালশহর (পূর্ব) ইউনিয়নে মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন।

গত ২১ অক্টোবর ঢাকার শাহবাগ থানায় জাহিদুলের বিরুদ্ধে শিক্ষার্থীর ওপর হামলা, মারধরসহ বিস্ফোরক আইনে মামলা হয়। তার আগে গত ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হওয়া আরেকটি বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন জাহিদুল। গোপন সংবাদের মাধ্যমে অবস্থান জানতে পেরে তালশহর ইউনিয়নে অভিযান চালিয়ে মামার বাড়ি থেকে জাহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হাসেন বলেন, জাহিদুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের মারধরের নেতৃত্বে ছিলেন। ৫ আগস্টের পর থেকে মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে সদর থানা ও ঢাকার শাহবাগ থানায় দুটি মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মামার বাড়িতে লুকিয়েও শেষ রক্ষা হলোনা ছাত্রলীগ নেতার!

আপডেট সময় ০৯:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪