ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর: প্রধান আসামি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • ৪৩৮ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর: প্রধান আসামি গ্রেফতার

সিএনএম প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে হামলা ভাঙচুরের ঘটনায় প্রধান আসামি মো.আরমান আলিফকে (২২) অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‍্যাব-১৪ সদস্যরা।

রোববার (০৫ এপ্রিল) রাত ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরমান নাসিরনগর উপজেলার ফুলকারকান্দি এলাকার শুকুর মিয়ার ছেলে।

সোমবার (০৫ এপ্রিল) বিকেলে র‍্যাব-১৪ এর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে আসামি মো. আরমান আলিফকে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির হয়।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কর্ণেল আবু নঈম মুহাম্মদ তালাত জানান, আসামি মো. আরমান আলিফ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তার দেয়া তথ্যমতে সোমবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া অস্থায়ী বাসা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার কাজে ব্যবহৃত শাবল, একটি অবৈধ পিস্তল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। আসামি তার পরিচয় গোপন রাখার জন্যে চুল ও গোফ কেটে ফেলে বলে জানায় র‍্যাব। এ বিষয়ে তদন্ত চলমান আছে। তবে সে কোনো দল বা গোষ্ঠীর সদস্য কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‍্যাব জানায়, তার পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি র‍্যাব।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর: প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় ১২:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১