ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৬ কেজি গাঁজা’সহ গ্রেফতার এক

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের অভিযানে বন্দর থানা এলাকা হতে ৪৬ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, কাভার্ডভ্যান জব্দ।

র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ’এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ অক্টোবর ২০২৩ ইং তারিখ রাত ০১.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৬ (ছেচল্লিশ) কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো পটুয়াখালী জেলার বাউফল থানাধীন চন্দ্রদ্বীপ গ্রামের আবুল বাশারের ছেলে মোঃ নুর ইসলাম (২১)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ নুর ইসলাম (২১) পেশাদার মাদক ব্যবসায়ী। মোঃ নুর ইসলাম (২১) দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের ড্রাইভারের ছদ্মবেশ ধারণ করে কুমিল্লা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৪৬ কেজি গাঁজা’সহ গ্রেফতার এক

আপডেট সময় ০৭:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩