ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে মেয়র প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৫২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • ৪২১ বার পড়া হয়েছে

মেয়র প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

সিএনএম প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে দুটি কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এসএম হানিফের সমর্থকদের সাথে বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের সমর্থকরাই বোমা বিস্ফোরণ করেন। এ ঘটনায় অন্তত ২ জন গুরুতর আহত হয়। পরে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলা সাড়ে ১২টার দিকে শিকারমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ৮টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়তে থাকে। সকালে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো।

মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো মনিরুজ্জামান জানান, কালকিনি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪শ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৯৫৮ জন ও নারী ভোটার ১৬ হাজার ৪৪২ জন। নির্বাচন চলাকালে একজন জুডিশিয়াল বিচারকসহ মোট ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে।

এ নির্বচনে মোট ৬৭০ জন পুলিশ সদস্য, ২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৩টি টিম, গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছে। প্রতিটি ভোট কেন্দ্রে ৩০ জন করে পুলিশ সদস্যের পাশাপাশি প্রচুর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। এই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। এছাড়া কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মাদারীপুরে মেয়র প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

আপডেট সময় ০৭:৫২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১