ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

মহেশখালীর ইতিহাসে সর্ববৃহৎ ইয়াবা চালান উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
  • ৪৮৩ বার পড়া হয়েছে

মহেশখালীর ইতিহাসে সর্ববৃহৎ ইয়াবা চালান উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে ৬ লাখ ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। পুড়ানো অবস্থায় ৩ মোটর সাইকেল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রবিবার (২৮ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে পৌরসভা সিকদার পাড়া এলাকার জকরিয়ার পূত্র সালাহ উদ্দিনের প্রাইভেট কার থেকে ইয়াবা উদ্ধার করা হয়ছে বলে জানান থানার ওসি আব্দুল হাই। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক শত্রুতার জের ধরে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া ও তার চাচাত ভাই সালাহ উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার প্রেক্ষিতে দুর্বৃত্তরা গত রাতে মেয়র মকছুদের সমর্থকের উপর গুলি করে। এতে গুলিবিদ্ধ হন নুর হোসেন (৪০), কাউছার (৩০) ও ভূবন(৩৫)।

তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করার পর এই ঘটনার জের ধরে দুর্বৃত্তরা সালাহ উদ্দিনের গ্যারেজে আগুন ধরিয়ে দেয় বলে একাধিক সূত্রে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গতরাত ২টার দিকে পৌরসভার মেয়রের কার্যালয়ের পাশে গুলাগুলির খবর পেলে ওসি আব্দুল হাই এর নেতৃত্বে ঘটনাস্থলে যায় মহেশখালী থানা পুলিশ। ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে সন্দেহভাজন মাস্টার মাইন্ড সালাহ উদ্দিনের খোঁজ নেয় পুলিশ। কিছুক্ষণ পর সালাহ উদ্দিনের গ্যারেজে আগুন লাগে। খবর পেলে তার বাসায় যায় পুলিশ।

গাড়ীর পিছন থেকে অক্ষত অবস্থায় ৪ লাখ ২ হাজার ইয়াবা ও আংশিক পুড়ানো অবস্থায় ২ লাখ ২০ হাজার ইয়াবাসহ মোট ৬ লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে। কে বা কারা গ্যারেজে আগুন ধরিয়ে দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায় নি।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, মহেশখালীর ইতিহাসে সর্ববৃহৎ ইয়াবা চালান উদ্ধার এটি। ইয়াবার উৎস ও কারবারের সাথে কে বা কারা জড়িত আছে তা বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ওসি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

মহেশখালীর ইতিহাসে সর্ববৃহৎ ইয়াবা চালান উদ্ধার

আপডেট সময় ০৫:২৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১