ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সদস্যদের কলা খাওয়ালেন হেফাজতকর্মীরা

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • ৪৫৪ বার পড়া হয়েছে

পুলিশ সদস্যদের কলা খাওয়ালেন হেফাজতকর্মীরা

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে পুলিশ সদস্যদের কলা খাইয়েছেন হেফাজতে ইসলামের কর্মীরা। ছবিটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। একই সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ঘোড়ায় চড়ে সড়ক অবরোধের দৃশ্যও ফেসবুকে ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নরসিংদীর সড়কগুলোতে গণপরিবহন চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও বেলা ১১টার দিকে কয়েকশ হেফাজত কর্মী ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানার মোড়ে অবস্থান নেন। তারা সড়কের ওপর বসে পড়েন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন হেফাজতে ইসলামের কর্মীরা। এরই একপর্যায়ে হেফাজতে ইসলামের কর্মীরা আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কলা এগিয়ে দেন।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হেফাজতে ইসলাম কর্মীদের সঙ্গে কথা বলার পর দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতাউর রহমান সাংবাদিকদের বলেন, হরতাল চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশ সদস্যদের কলা খাওয়ানোর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি নিজের চোখে দেখিনি। তবে কেউ যদি এগিয়ে কলা দেয় বা নেয়, এটি তো তেমন বড় কোনো বিষয় নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

পুলিশ সদস্যদের কলা খাওয়ালেন হেফাজতকর্মীরা

আপডেট সময় ০২:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১