ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
  • ৪৪৩ বার পড়া হয়েছে

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিএনএম প্রতিনিধিঃ
রাজধানীতে ছাত্রদল ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ায় মুসল্লিদের ওপর হামলা ও গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার ২৭ মার্চ দুপুর ১২টায় ছাত্রদল রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করে।
মিছিলে ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকির, মোক্তাদির হোসেন তরু, ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক সাফায়েত রাব্বি আরাফাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আকতার এবং সদস্য সচিব আমান উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা সাইন্সল্যাব মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন প্রকার সরকার বিরোধী স্লোগান দেয় নেতাকর্মীরা। এরপর তারা বিক্ষুব্ধ হয়ে সাইন্সল্যাব মোড়ে এসে মিছিল থেকে ৮-১০ টি গাড়ি ভাঙচুর করে। এসময় একজন বাসযাত্রী আহত হন।মহাখালী এলাকায় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ নেতৃত্ব দেন।

উল্লেখ্য, ঢাকার ধোলাইখাল, মালিবাগ ও সাইন্সল্যাবে, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১২:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১