সিএনএম প্রতিবেদকঃ
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে জাল সনদ ও তা তৈরির সরঞ্জামাদিসহ মোঃ আল আমিন (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গতকাল সোমবার ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২টি জাল সার্টিফিকেট, ৪ পিস জাল সার্টিফিকেট তৈরির বিশেষ ধরনের ব্লাংক কাগজ, ২টি জাল জন্ম সনদ, ১টি সিপিউ, ১টি কীবোর্ড, ১টি প্রিন্টার, ১টি মনিটর, ১টি মাউসসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
Reporter Name 
























