ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • ৩১৬ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের রাজধানী ও সর্বাধিক জনবহুল শহর আটলান্টায় ডাকাতের গুলিতে আবু সালেহ মাহফুজ আহমেদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৫ জুন) স্থানীয় সময় রাত ২টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। 

নিহত আবু সালেহ মাহফুজ আহমেদ নোয়াখালীর পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে। তার স্ত্রীসহ ৮ বছরের একটি কন্যা ও ৩ বছরের ছেলে সন্তান রয়েছে। মাহফুজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ভাগিনা হাসানুজ্জামান বিজয়  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাহফুজ আহমেদ খুব পরোপকারী ও ভালো মনের মানুষ ছিলেন। সব সময় হাসিখুশি থাকতেন। বুধবার (১৫ জুন) স্থানীয় সময় রাত ২টার দিকে ডাকাতরা উনার দোকানে ডাকাতি করে। এরপর উনাকে গুলি করে হত্যা করে।

হাসানুজ্জামান বিজয় আরও বলেন, বর্তমানে স্থানীয় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন। দোষীদের খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছেন।
দুপুরে স্থানীয় ডোরভিলের আত তাক্বওয়া মসজিদে জানাজা শেষে নিউটন কাউন্টি নামক একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

আমেরিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৪:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২