ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, সাবেক ওসি কারাগারে

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ২৪৫ বার পড়া হয়েছে

গোলাম সরোয়ার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ারকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার (১৫ জুন) ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সঞ্জীব সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ মে জ্ঞাত আয় বহির্ভূত তিন কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রামপ্রসাদ বাদী হয়ে পৃথক চারটি মামলা করেন। ওই মামলায় সাবেক ওসি গোলাম সরোয়ারসহ তার তিন ছেলে এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হককে আসামি করা হয়।

ওই মামলায় বুধবার দুপুরে সাবেক ওসি গোলাম সরোয়ার ও তার ছেলে এনামুল হক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে আসামিপক্ষের আইনজীবী। এ সময় গোলাম সারোয়ারের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তবে তার ছেলে এনামুল হকের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

ওই মামলায় সাবেক ওসি গোলাম সারোয়ারের অপর দুই ছেলে নাজমুল হক এবং মঞ্জুরুল হক পলাতক রয়েছেন বলে জানান অ্যাডভোকেট সঞ্জীব সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, সাবেক ওসি কারাগারে

আপডেট সময় ০৪:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২