ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বয়স কম হওয়ায় বিয়েতে রাজি নয় মা, অভিমানে ফাঁস নিল চেয়ারম্যানপুত্র

  • Reporter Name
  • আপডেট সময় ০১:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • ৩৫৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রেমিকাকে বিয়ে করতে মা রাজি না হওয়ায় অভিমান করে মো. আরমান (১৫) নামে এক স্কুলছাত্র ফাঁস নিয়েছে। শুক্রবার (১০ জুন) দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চন্ডিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

আরমান চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুদ্দিনের ছেলে। সে স্থানীয় কোদালিয়া শহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একই বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আরমানের। প্রেমিকাকে বিয়ে করার জন্য মাকে চাপ দেয় আরমান। ছেলে-মেয়ের বিয়ের বয়স না হওয়ায় মা রাজি হয়নি। মা ছেলেকে ধৈর্য ধরতে বলেন। এ কারণে হয়ত সে অভিমানে ফাঁস নিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পরিবার। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বয়স কম হওয়ায় বিয়েতে রাজি নয় মা, অভিমানে ফাঁস নিল চেয়ারম্যানপুত্র

আপডেট সময় ০১:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২