ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন পরিবার পরিকল্পনা পরির্দশক

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

অফিসের মাসিক মিটিংয়ে অংশ নিতে বাড়ি থেকে সিএনজিযোগে মাধবপুর আসার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন শাহজাহানপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. নজরুল ইসলাম (৩৫)। ১৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার (১০ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।

মো. নজরুল ইসলাম উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা গ্রামের কদর আলীর ছেলে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আহতাবস্থায় তাকে প্রথমে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বাদ মাগরিবে সুরমা মাজার মাঠে নামাযে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন পরিবার পরিকল্পনা পরির্দশক

আপডেট সময় ১২:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২