ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ৩৩৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মহিউদ্দিন (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোবারক নামে একজন আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কাজীর দেউড়ির দুই নম্বর গলিতে এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির  বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

জাহিদুল কবির বলেন, মহিউদ্দিন ও মোবারককে যে ছুরিকাঘাত করেছে, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযানে চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন আহত মোবারকের বোনের সঙ্গে বিভিন্ন মেলায় স্টল নিয়ে ব্যবসা করতেন। ব্যবসার মালামাল মোবারকের বাসায় নামিয়ে দিতে এসেছিলেন মহিউদ্দিন। এসময় বাবু নামে একজন মালামাল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বাবু তাদের দুইজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

আরও জানা গেছে, মহিউদ্দিনের সঙ্গে বাবুর আগে থেকেই বিরোধ ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

আপডেট সময় ০২:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২