ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাক্তন স্ত্রীর মামলায় যুবকের ৩ বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে প্রাক্তন স্ত্রীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলাউদ্দিন সানি (২৮) নামে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (০৭ জুন) দুপুরে জেলা সাইবার ট্রাইব্যুনাল আদালতের (জেলা ও দায়রা জজ) বিচারক মো. বজলুর রহমান এ রায় দেন। জেলা সাইবার ট্রাইব্যুনাল আদালতের বেঞ্চ সহকারী মালেক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আলাউদ্দিন সানির সঙ্গে পারিবারিকভাবে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর তিনি জানতে পারেন আলাউদ্দিনের স্ত্রী-সন্তান রয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে ২০২০ সালের ৭ মার্চ তরুণীর সঙ্গে আলাউদ্দিনের বিচ্ছেদ হয়। কিন্তু তার ফেসবুক আইডির পাসওয়ার্ড আলাউদ্দিন জানতেন।

এরপর তালাক দেওয়ার ক্ষোভে আলাউদ্দিন তরুণীর পরিবারের ছবি ও মোবাইল নম্বরসহ অশ্লীল কথাবার্তা লিখে ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই বছরের ৬ জুন আলাউদ্দিনকে আসামি করে ত্রিশাল থানায় মামলা করেন তার প্রাক্তন স্ত্রী। পরে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

প্রাক্তন স্ত্রীর মামলায় যুবকের ৩ বছরের কারাদণ্ড

আপডেট সময় ১০:১৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২