ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাতিজাকে খুনের দায়ে চাচির যাবজ্জীবন

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় রিফাত (৪) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে তার চাচিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নারীর নাম জাকিয়া সুলতানা। তিনি চকরিয়ার খুটাখালীর ছৈয়দ হোসেনের স্ত্রী। নিহত রিফাত একই এলাকার ছৈয়দ আকবরের ছেলে।

রিফাতের বাবা ছৈয়দ আকবর বাদী হয়ে আটক জাকিয়াকে একমাত্র আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। ২০১৩ সালের ৯ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার তৎকালীন ওসি রঞ্জিত কুমার বড়ুয়া জাকিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

রিফাতের বাবা ছৈয়দ আকবর বলেন, আমার স্ত্রীর সঙ্গে ছোট ভাইয়ের স্ত্রী জাকিয়া সুলতানার ঝগড়া হতো। আমি আর স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে আমার ছেলেটাকে হত্যা করে জাকিয়া টয়লেটের খোলা ট্যাংকে ফেলে দেয়। আমরা এই রায়ে সন্তুষ্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ভাতিজাকে খুনের দায়ে চাচির যাবজ্জীবন

আপডেট সময় ০৪:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২