ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের পদত্যাগ দাবি বিএনপির

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • ২৬৪ বার পড়া হয়েছে

সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সভায় এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা এবং আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে এই দুর্ঘটনার জন্য সরকারকে দায় নিয়ে পদত্যাগ করা উচিত বলে সভা মনে করে।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। সোমবার (৬ জুন) অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকারের চক্রান্তের ফলে তারেক রহমান নির্বাসিত অবস্থায় বৈধভাবেই যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে দাবি করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত।

ওবায়দুল কাদেরকে অসত্য তথ্য দেওয়ার কারণে তা প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়া আহ্বান জানান ফখরুল।

গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে আগামী ৯ জুন (বৃহস্পতিবার) ঢাকা মহানগরসহ সব মহানগরে, ১১ জুন (শনিবার) জেলা সদরে বিক্ষোভ ও ১৩ জুন (সোমবার) উপজেলা পর্যায়ে বিএনপি প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে জানান মির্জা ফখরুল।

বিরোধী দলের নেতা-কর্মীদের ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আওয়ামী নির্যাতন ও সম্পত্তি দখল নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই একটি নির্বাচিত সরকার নিরাপত্তা দিতে সক্ষম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের পদত্যাগ দাবি বিএনপির

আপডেট সময় ০২:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২