ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তেজগাঁও থানার ওসি ও ওসি তদন্তসহ ৪ পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০১ জন, মামলা ৫৩ টি শহীদ কাজী নাজিম উদ্দীন সেতু’র উদ্বোধন জরুরী নোটিশ  নোবিপ্রবি অভ্যন্তরীণ যাতায়াতের সুবিধার্থে পরিবেশবান্ধব দুটি ই-কার উদ্বোধন ৪ টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার,গ্রেফতার ৬ শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা সরকার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে

সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় গ্রেফতার ১২

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • ৪১১ বার পড়া হয়েছে

সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় গ্রেফতার ১২

সিএনএম প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় ১২ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তারা হলেন- কোম্পানীগঞ্জের বাসিন্দা ইউসুফ নবী বাহাদুর, আবদুল আমিন, আলমগীর হোসেন, রাহাত, আজিজুল হক মানিক, ফয়সাল আলম টিটু, বিক্রম চন্দ ভৌমিক, সুজায়েত উল্যাহ সবুজ, দেলোয়ার হোসেন, মো. সেলিম, মাসুদুর রহমান, মোশারফ হোসেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ওই ১২ জনকে এ মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেয় আদালত।

জানা গেছে, কোম্পানীগঞ্জে কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় ১৫টি মামলা হয়েছে। এ পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পিবিআই নোয়াখালী পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে ও গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ১২ জনকে গ্রেফতার দেখানোর আদালতে আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করে।

উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট পূর্ববাজারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কিরসহ ৭-৮ জন। ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মুজাক্কির। ওই ঘটনায় ২৩ ফেব্রুয়ারি অজ্ঞাতদের আসামি করে মামলা করেন মুজাক্কিরের বাবা নোয়াব আলী মাস্টার। ওই রাতেই মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়

সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় গ্রেফতার ১২

আপডেট সময় ১১:৫০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১