বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

  • আপডেট সময় সোমবার, ৩০ মে, ২০২২, ৯.০১ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

গ্যাস পাইপ লাইনের জরুরি সংস্কার কাজের জন্য আজ সোমবার (৩০ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের সংস্কার কাজের জন্য সোমবার (৩০ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট সাত ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলোর মধ্যে রয়েছে— মোহাম্মদীয়া হাউজিং, চানমিয়া হাউজিং এলাকাসহ আশপাশের এলাকা। সেই সঙ্গে এলাকাগুলোর পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক এমন অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com