বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

‘বিএনপি-জামায়াত বাংলাদেশকে শ্রীলঙ্কা বানানোর স্বপ্ন দেখছে’

  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২, ১০.৩৩ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি-জামায়াত বাংলাদেশকে শ্রীলঙ্কা বানানোর স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর ছাত্রলীগের স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন,  শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বদলে যাওয়া বাংলাদেশ, দিন বদলের বাংলাদেশ। উন্নত বিশ্বের দেশগুলো যখন করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছিল, তখন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করছে। ইতোমধ্যে ১৩ কোটির বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।

গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুর নাহার ভুঁইয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com