ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিল যুবক

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌর এলাকায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফজলে রাব্বি সোলাইমান (২৪) নামে এক যুবক ফাঁস নিয়েছেন। বুধবার (২৫ মে) রাত ২টার দিকে পৌর এলাকার চক্ষু হাসপাতালপাড়ার ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে।

ফজলে রাব্বি চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের টুলু মিয়ার ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র সনো সেন্টারে এক্সরে বিভাগে কর্মরত ছিলেন। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট ছিল।

স্থানীয়রা জানায়, রাব্বি খুব ধার্মিক প্রকৃতির ছেলে ছিল। সপ্তাহে দুদিন রোজা রাখত। আজ মঙ্গলবারও রোজা রেখেছিল। আমরা আগে কখনো শুনিনি কোনো মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন  বলেন, রাত ২টার দিকে ফজলে রাব্বি নামে ওই যুববকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। মরদেহ হিমঘরে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় জানানো হবে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, ভিডিও কলে কথা বলার সময় এক যুবক ফাঁস দিয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিল যুবক

আপডেট সময় ১০:২২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২