ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন শেখ হাসিনার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় এলিজাবেথ বর্নিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গত ৩০ বছরের মধ্যে ফ্রান্সে এই প্রথম কোনো নারী এই সম্মানজনক পদে অধিষ্ঠিত হলেন।

প্রধানমন্ত্রীর প্রেস শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি আরও বলেন যে, প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর দ্বিতীয় মেয়াদ চলাকালে তার আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে এলিজাবেথ বর্নির অবদান হবে গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন,  ‘৫০ বছর আগে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাণিজ্য, বিনিয়োগ, পানি, উন্নয়ন, বিমান পরিবহন, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ ও শিক্ষা বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে গতিশীল সহযোগিতার মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হওয়ার কথা।’

তিনি বলেন, আমাদের মূল্যবান চলমান অংশীদারিত্বের আরও বিভিন্ন ক্ষেত্রে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ ও সফলতা এবং বন্ধুপ্রতিম ফ্রান্স প্রজাতন্ত্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সূত্র : বাসস।  

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন শেখ হাসিনার

আপডেট সময় ০৪:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২