ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুস্টার ডোজ পেলেন ১ কোটি ৪৩ লাখ মানুষ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ২০৮ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে এখন পর্যন্ত টিকার বুস্টার ডোজ পেয়েছেন প্রায় এক কোটি ৪৩ লাখ মানুষ। এর মধ্যে রোববার (২২ মে) সারা দেশে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ২৮ হাজার ৮২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের মেনেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (রোববার) সারা দেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭ হাজার ৫৬৯ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬১ হাজার ৬৪ জনকে। এছাড়া এ সময়ে বুস্টার ডোজ দেওয়া হয়েছে এক লাখ ২৮ হাজার ৮২২ জনকে। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত ১ নভেম্বর বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ২২ হাজার ৫০১ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৯ লাখ ১৫ হাজার ১২৬ জনকে।

অধিদপ্তর জানিয়েছে, দেশে এ পর্যন্ত ২ লাখ ২৪ হাজার ৪৪৫ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বুস্টার ডোজ পেলেন ১ কোটি ৪৩ লাখ মানুষ

আপডেট সময় ১০:৫৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২