ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বরে ভুগছেন খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ২৬৪ বার পড়া হয়েছে

সিজনাল জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন, জ্বরের মাত্রা খুব বেশি না। উনি মোটামুটি সুস্থ আছেন। তবে ম্যাডাম রাজি হলে আগামী কয়েকদিনের মধ্যে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হতে পারে।

রোববার (২২ মে) খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার ব্যক্তিগত সচিব এবি এম আব্দুস সাত্তার  বলেন, আমিও আপনার মতো শুনেছি ম্যাডামের জ্বরের বিষয়টি। তবে চিকিৎসকরা এখন পর্যন্ত এ বিষয়ে আমাকে কিছু জানায়নি।

তিনি আরও বলেন, ম্যাডাম রাজি হলে আগামী কয়েকদিনের মধ্যে তাকে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হতে পারে। যেটা আগেও করা হয়েছিল।

খালেদা জিয়া দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর করোনার মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে থেকে ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। এরপর একাধিকবার তার মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। তবে মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় আছেন। এ সময়ের মধ্যে তিন দফায় প্রায় ৬ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

জ্বরে ভুগছেন খালেদা জিয়া

আপডেট সময় ১২:১৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২