ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অধৈর্য হবেন না, পদ্মা সেতু উদ্বোধনের তারিখ দেবেন শেখ হাসিনা: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন। এতো অধৈর্য হবেন না, চূড়ান্ত তারিখ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৭ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে সুসংগঠিত করতে বাংলার পথ-প্রান্তর চষে বেড়িয়েছেন বঙ্গবন্ধুকন্যা। গত ৫০ বছরে সবচেয়ে সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা।
শেখ হাসিনা না থাকলে নিজ অর্থায়নে পদ্মা সেতু হতো না উল্লেখ করে তিনি বলেন, পদ্মা সেতুর নাম সারা জাতিই চায় শেখ হাসিনার নামে হোক। শেখ হাসিনার সাহসের সোনালি ফসলের নাম পদ্মা সেতু। জুনেই পদ্মা সেতু চালু করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা না ফিরলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না। জয় বাংলা জাতীয় স্লোগান হয়েছে। নয়তো অসাম্প্রদায়িক দেশ গড়া সম্ভব হতো না। শেখ হাসিনার সামনে পাথর বিছানো পথ; ঐক্যবদ্ধভাবে কাজ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি আমাদের গর্বিত করেছেন।
এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাহজাহান খান, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

অধৈর্য হবেন না, পদ্মা সেতু উদ্বোধনের তারিখ দেবেন শেখ হাসিনা: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৪:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২