ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই লাখ ৫৬ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট এনইসিতে

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
  • ২১৬ বার পড়া হয়েছে

আগামী ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। মঙ্গলবার (১৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট অনুমোদনের জন্য তোলা হবে। সভায় গণভবন থেকে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করবেন এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্টরা জানান, আগামী অর্থবছরের জন্য এডিপির এই আকার পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে গত ১১ মে এ সভা অনুষ্ঠিত হয়। যেখানে ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রায় দুই লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার এডিপির প্রস্তাব চূড়ান্ত করা হয়। একইঙ্গে স্বায়ত্বশাসিত সংস্থা অথবা করপোরেশনের নিজস্ব অর্থায়ন থেকে পাওয়া যাবে ৯ হাজার ৯৩৭ কোটি টাকা। সব মিলিয়ে আগামী অর্থবছরের এডিপির আকার দাঁড়াচ্ছে ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা।

এই হিসেবে আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট চলতি সংশোধিত এডিপির চেয়ে ১৭ শতাংশ বেশি।

কোন সেক্টর কত বরাদ্দ পেয়েছে

১. পরিবহন ও যোগাযোগ : সর্বোচ্চ ৭০ হাজার ৬৯৫ কোটি ৫২ লাখ টাকা। যা মোট বরাদ্দের প্রায় ২৯ শতাংশ।
২. বিদ্যুৎ ও জ্বালানি : দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ হাজার ৪১২ কোটি টাকা। যা মোট বরাদ্দের ১৬ শতাংশ।
৩. শিক্ষা : তৃতীয় সর্বোচ্চ ২৯ হাজার ৮১ কোটি টাকা ৩৮ লাখ টাকা। মোট বরাদ্দের প্রায় ১২ শতাংশ।
৪. গৃহায়ণ ও গণপূর্ত : ২৪ হাজার ৪৯৭ কোটি টাকা। যা মোট বরাদ্দের প্রায় ১০ শতাংশ।
৫. স্বাস্থ্য : প্রায় ১৯ হাজার ২৭৮ কোটি টাকা। যা মোট বরাদ্দের প্রায় ৮ শতাংশ।
৬. স্থানীয় সরকার : ১৬ হাজার ৪৬৫ কোটি টাকা। যা মোট বরাদ্দের ৬ দশমিক ৬৯ শতাংশ।
৭. কৃষি : ১০ হাজার ১৪৩ কোটি টাকা। যা মোট বরাদ্দের ৪ দশমিক ১২ শতাংশ।
৮. পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ : এ খাতে ৯ হাজার ৮৫৯ কোটি টাকা। যা মোট বরাদ্দের ৪ শতাংশ।
৯. শিল্প : ৫ হাজার ৪০৭ কোটি টাকা। যা মোট বরাদ্দের ২ দশমিক ২০ শতাংশ।
১০. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি : ৪ হাজার ১৬৭ কোটি টাকা। যা মোট বরাদ্দের ১ দশমিক ৭০ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

দুই লাখ ৫৬ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট এনইসিতে

আপডেট সময় ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২