মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

রিফাতের বিষয়ে আজকের মধ্যে রিপোর্ট দিতে হবে ইসিকে

  • আপডেট সময় সোমবার, ১৬ মে, ২০২২, ১২.৩৪ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

আরফানুল হক রিফাত

আচরণবিধি ভঙ্গ

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাতের আচরণবিধি ভঙ্গের বিষয়ে আজকের মধ্যে তদন্ত রিপোর্ট নির্বাচন কমিশনে (ইসি) দিতে হবে। 

এ লক্ষ্যে গতকাল কুমিল্লা জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছিল সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসির নির্বাচন প্রশাসন শাখার উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ নির্দেশনাটি কুমিল্লার ডিসিকে পাঠানো হয়েছে।

এই অবস্থায় উল্লেখিত সিদ্ধান্ত অনুসারে ১৬ মে বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে তদন্ত প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আগামী ১৫ জুন কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। গত শুক্রবার দল থেকে কুসিক নির্বাচনের প্রার্থী হিসেবে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিফাতকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com