ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেনা শোধ করতে না পেরে এটিএম বুথ ভাঙার চেষ্টা!

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় টাকা লুটের জন্য ব্যাংক এশিয়ার এটিএম বুথের মেশিন ভাঙার চেষ্টার সময় আশরাফ ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে ব্যাংক এশিয়ার ব্রাহ্মণবাড়িয়া শাখা সংলগ্ন এটিএম বুথে এ ঘটনা ঘটে।

আটক আশরাফ জেলা শহরের নয়পুর এলাকার আবুল ফয়েজ মিয়ার ছেলে। তিনি ওষুধের ব্যবসা করেন বলে পুলিশকে জানিয়েছেন।

dhakapost

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে ক্যাপ ও মাস্ক পরে শহরের কোর্টরোডের ব্যাংক এশিয়ার শাখা সংলগ্ন বুথে ঢুকেন আশরাফ। বুথে কর্তব্যরত নিরাপত্তারক্ষী সাইফ লেনদেনের জন্য ক্যাপ ও মাস্ক খুলতে বলেন। এ সময় আশরাফ তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ছুরি বের করে সাইফের গলায় ধরে তাকে বাঁধার চেষ্টা করেন। পরে আরেক নিরাপত্তারক্ষী লিটন ঘটনা টের পেয়ে বুথের ভেতরে ঢুকে সাইফকে উদ্ধার করেন। এরপর আশরাফকে তারা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, আশরাফের পরিবার দাবি করেছে তিনি মানসিকভাবে অসুস্থ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দেনা শোধ করতে না পেরে এটিএম বুথ ভাঙার চেষ্টা!

আপডেট সময় ১০:৩০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২