ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ মার্কেটে পুলিশের ‘নিষ্ক্রিয়’ ভূমিকা নিয়ে প্রশ্ন ফখরুলের

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৪:১০ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের গতকাল দিনভর চলা সংঘর্ষ বন্ধে পুলিশের ‘নিষ্ক্রিয়’ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, নিউ মার্কেট এলাকায় ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের যে সংঘর্ষ হয়েছে এতে একজনের প্রাণ গেছে এবং কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছে। আমার প্রশ্ন, পু্লিশের যে কর্মকর্তারা দায়িত্বে ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলেছেন যে, স্ট্যাটেজিক কারণে আমরা (পুলিশ) নিষ্ক্রিয় ছিলাম।

মির্জা ফখরুল বলেন, কোন স্ট্যাটেজিক কারণে আপনারা নিষ্ক্রিয় ছিলেন? সেই স্ট্যাটেজিক কারণ হচ্ছে দেশে মানুষ নিহত হবে, এ স্ট্যাটেজিক কারণ হলো, একটা সমস্যা তৈরি হবে, সেই সমস্যা নিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে প্রবাহিত করবে। কোন স্ট্যাটেজিক কারণ থাকে ‍যখন বিএনপির ছোট-খাটো কর্মসূচি থাকে তা প্রতিরোধ করার জন্য হাজার হাজার পুলিশ মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হয়। কোন স্ট্যাটেজিক কারণে গুলি করে বিএনপির মিছিলগুলো স্তব্ধ করে, কোনো স্ট্যাটেজিক কারণে মানুষ হত্যা করে বিরোধী দলের যে বৈধ আন্দোলন সেটাতে ব্যাহত করে দেয়।

তিনি আরও বলেন, এ কথা বলার কোনো অপেক্ষা রাখে না যে, সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, তারা এখন রাষ্ট্রকে ব্যর্থ করেছে। এটা একটা ফেল্ড স্টেট। কোথাও তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কোথাও কোনো জবাবদিহিতা নেই। আজকে পুলিশকে জবাবদিহি করতে হয় না, অন্যান্য ডিপার্টমেন্টগুলো আছে সেখানে কোনো জবাবদিহি করতে হয় না। চুরি করে, দুর্নীতি করে সেখানে কোনো জবাবদিহি করতে হয় না। এই যে এতোগুলো দুর্নীতির খবর পত্র-পত্রিকায় প্রকাশ হলো, আমরা বললাম তারপরেও সেগুলোর বিষয়ে কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারেনি দুদক।

তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ১৫ বছর আগে দুদকের একটা মামলা গতকাল রিভাইব করা হয়েছে। ড. খন্দকার মোশাররফ হোসেনের একটি মামলা একইভাবে রিভাইব করা হয়েছে। এখন পুরোপুরি ডাইভারশন করার চেষ্টা করা হচ্ছে যখন তাদের দুর্নীতির বিষয়গুলো প্রকাশ পেতে শুরু করেছে।

বিএনপির মহাসচিব বলেন, সত্যিকার অর্থে বাংলাদেশে ছদ্মবেশী একদলীয় ব্যবস্থা চলছে। এখন তাদের লক্ষ্য আগামী নির্বাচনকে কি করে আগের মতো তারা নিজেদের নিয়ন্ত্রণে নেবে, আবার তারা ক্ষমতায় আসবে সেটাই তারা করছে। আজকে এটা প্রমাণিত সত্য দেশে গণতন্ত্র নেই, আজকে প্রমাণিত সত্য দেশে অবৈধ সরকার জবরদখল করে ক্ষমতায় বসে আছে। আজকে প্রমাণিত সত্য তারা গুম করে, খুন করে, নির্যাতন করে মানুষকে কারাগারে পাঠিয়ে তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিহত ছাত্রদল নেতা নুরুল আলম নুরুর স্ত্রী সুমি আখতার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

নিউ মার্কেটে পুলিশের ‘নিষ্ক্রিয়’ ভূমিকা নিয়ে প্রশ্ন ফখরুলের

আপডেট সময় ০৯:৫৪:১০ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২