ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু সন্তানকে গলা কেটে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • ২৮২ বার পড়া হয়েছে

নরসিংদীতে মাহিন মিয়া নামে আট মাসের শিশু সন্তানকে গলা কেটে হত্যার দায়ে তার বাবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আপন মিয়া। তিনি নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামের বাসিন্দা।

২০১৭ সালের ২১ নভেম্বর সকালে মারুফা রান্নাঘরে কাজ করার সময় আপন মিয়া তার আট মাসের শিশু সন্তানকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যান। পরে বাড়ির লোকজন শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রায়পুরা থানায় হত্যা মামলা করেন।

গ্রেপ্তারের পর আপন মিয়া ছেলেকে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক ও প্রমাণাদি দেখে আদালতের বিচারক আপন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

শিশু সন্তানকে গলা কেটে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

আপডেট সময় ০৯:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২