ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। 

বুধবার (৬ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে বহনকারী গাড়িটি রওনা হয়। বিকেল ৫টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। পরীক্ষা শেষে সন্ধ্যা পৌনে সাতটার দিকে বাসায় ফেরেন তিনি।

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে তার গাড়িতে ছিলেন গৃহকর্মী ফাতেমা। এছাড়া ব্যক্তিগত নারী স্টাফও ছিলেন।

গত বছরের ১৩ নভেম্বর হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২ মাস ২০ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন তিনি।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন সাবেক এ প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

আপডেট সময় ১০:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২