ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী শক্তির মতবিরোধ আত্মঘাতী

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

বর্তমান স্বৈরাচার সরকারের পদত্যাগের পর এমন একটি সরকার গঠন করতে হবে, যারা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব স্তরকে ঢেলে সাজাবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী শক্তির মধ্যে মতবিরোধ হলে তা হবে আত্মঘাতী। যা স্বৈরাচার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়ক হবে।

সভায় মাহমুদ রহমান মান্না বলেন, এ মুহূর্তে পরবর্তী সরকারের রূপরেখা নিয়ে বিরোধী শক্তির মধ্যে মতবিরোধ তৈরি করলে তা হবে আত্মঘাতী, যা কেবল স্বৈরাচার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়ক হবে। এমন একটি সরকার গঠন করতে হবে যারা দুর্নীতি রোধ করবে, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করার উপযোগী করবে। জনগণের সাংবিধানিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ফিরিয়ে দেবে। কেবল তখনই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

বর্তমান ‘অবৈধ’ ক্ষমতাসীন সরকারকে অপসারণ করতে প্রয়োজন সব বিরোধী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন দাবি করে মান্না বলেন, সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন নিশ্চিত করে আন্দোলনকারী শক্তি পারস্পরিক আলোচনার মাধ্যমে পরবর্তী সরকারের কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী শক্তির মতবিরোধ আত্মঘাতী

আপডেট সময় ০৯:৫৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২