ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে সোচ্চার কামাল বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • ২৪৩ বার পড়া হয়েছে

মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন কামাল উদ্দিন। বিভিন্ন সভা-সমাবেশ, সেমিনার, র‍্যালি ও মানববন্ধনে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চাইতেন। সেই প্রতিবাদী ও বহিষ্কৃত যুবলীগ নেতা কামাল উদ্দিন মেম্বারকে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে র‍্যাব। সেই কামালকে আটক করায় অনেকেই বিস্মিত।

তবে কামাল উদ্দিন মেম্বারের বড় ভাই আবদুর রহিম ভুট্টো ডাকাত ও ছোট ভাই মুফিজের বিরুদ্ধে ইয়াবা, স্বর্ণ ও চোরাচালানের পণ্য লুটপাটের অভিযোগ রয়েছে। এমনকি মাদক মামলাও রয়েছে ভুট্টো ও মুফিজের নামে। দুই ভাই কামাল মেম্বারের ছত্রছায়ায় এসব অপকর্ম করে বেড়াত বলে স্থানীয়দের অনেকেই জানান।

গত ৪ মার্চ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ ঘুমধুম বেতবুনিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক কামাল উদ্দিন (৪৮) ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেতবনিয়া বাজার এলাকার আলতাফ হোছনের ছেলে। কামাল উদ্দিন ঘুমধুম ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত নেতা ও প্যানেল চেয়ারম্যান। তিনি ৪নং ওয়ার্ডের টানা দুইবারের নির্বাচিত ইউপি সদস্য।

আসামিকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মাদকের বিরুদ্ধে সোচ্চার কামাল বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক

আপডেট সময় ০৯:৪৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২