ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের পোশাক পরা ব্যক্তির বিরুদ্ধে ইভটিজিং-হত্যাচেষ্টার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁও এলাকায় এক নারীকে ইভটিজিং করার অভিযোগ উঠেছে পুলিশের পোশাক পরা এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তি আদৌ পুলিশের সদস্য কি না তা নিয়ে তদন্ত করছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

ইভটিজিংয়ের শিকার ওই নারী রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক। ঘটনার বর্ণনা দিয়ে শনিবার (২ এপ্রিল) তিনি শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি গ্রহণ করেছে পুলিশ।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইভটিজিং করা ওই ব্যক্তির নাম বা পদবি খেয়াল করতে পারেননি ওই নারী। তবে গালিগালাজের একপর্যায়ে ওই ব্যক্তি বাইক স্টার্ট করে প্রায় নারীর গায়ের ওপর দিয়ে চালিয়ে দিচ্ছিলেন। ওই নারী পিছিয়ে গেলেও তার পায়ে আঘাত লেগেছে।

বাইকটির নম্বর ১৩৩৯৭০ হতে পারে বলে অভিযোগে উল্লেখ করেন ওই নারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

পুলিশের পোশাক পরা ব্যক্তির বিরুদ্ধে ইভটিজিং-হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট সময় ১০:২৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২