ঢাকা ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় হরতালের প্রভাব পড়েনি, আটক ৬

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • ৩১৫ বার পড়া হয়েছে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের কোনো প্রভাব পড়েনি খুলনায়। সোমবার (২৮ মার্চ) সকাল থেকে নগরীর সড়কে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কবর পাওয়া যায়নি।

তবে সকাল সাড়ে ৭টার দিকে হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের মিছিলের প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে পুলিশ। মহানগরীর গোলকমনি শিশুপার্ক ও ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকালে বামজোটের ছয় নেতাকর্মীকে আটক করে থানায় আনা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

খুলনায় হরতালের প্রভাব পড়েনি, আটক ৬

আপডেট সময় ১২:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২