ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে এখন সততার অনেক ক্রাইসিস : ড. মইনুর

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) ড. মইনুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশে এখন সততার অনেক ক্রাইসিস। বঙ্গবন্ধুর অনেক গুণের একটি ছিল সততা। তার সততা নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না, পারেনি। কিন্তু এখন আমরা যে অবস্থায় আছি, ধরে নিতে পারি আমরা অসৎ। ভুল হলে ক্ষমা করবেন। আমি নিজেকেও যুক্ত করেই কথাটা বলেছি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা, প্রকাশিতব্য স্মারকগ্রন্থ ‘অনশ্বর পিতা’র মোড়ক উন্মোচন এবং বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘রঙ তুলিতে আঁকি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মইনুর রহমান বলেন, আজ অর্থনৈতিকভাবে দেশ উপরে উঠে যাচ্ছে, কিন্তু বারবার আমাদের যে বিষয়টি পীড়া দিচ্ছে, তা হলো আমাদের অসততা। একটি জাতিকে উঠতে গেলে করাপশন থাকবে। হয়তো করাপশন ধীরে ধীরে কমবে। বলা হয়, করাপশন ইজ দ্যা পার্ট অব ডেভেলপমেন্ট। অর্থনৈতিক দিক দিয়ে জাতির উন্নতি করতে গেলে করাপশন থাকবে।

তিনি বলেন, এখন বঙ্গবন্ধুকে নিয়ে অবশ্যই কথা বলতে হবে, বিশ্বাস করতে হবে। আসুন, আজ এ পবিত্র দিনে বঙ্গবন্ধুর অনেক গুণের মধ্যে একটি গুণ সততা নিজের মধ্যে আনার প্রতিজ্ঞা করি। এটা সবার কাছেই আমার আহ্বান। আমরা কত অপদার্থ জাতি। যার (বঙ্গবন্ধুর) বদৌলতে, যার নেতৃত্বে স্বাধীন দেশ পেলাম, স্বাধীনতা পেলাম, আজ স্বাধীনতার ৫০ বছর পরও এমনও লোক আছে, যারা স্বাধীনতার বিপক্ষে কথা বলে, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, অপমানজনক কথাবার্তা বলে। ভাবতেও অবাক লাগে, কষ্ট হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু এক বিশাল ব্যক্তিত্ব। তাকে সেভাবে আমরা স্মরণ করতেও পারব না, সম্ভব নয়। কিন্তু বঙ্গবন্ধুর কিছু কিছু দিক নিয়ে যদি পাঠ্যপুস্তকে তুলে দেওয়া যায়, তবে শিশু শিক্ষার্থীরা তার সম্পর্কে জানতে পারবে। এটি করা গেলে জাতি উপকৃত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বাংলাদেশে এখন সততার অনেক ক্রাইসিস : ড. মইনুর

আপডেট সময় ০৮:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২