ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে পাকিস্তানের রাষ্ট্রপতির শুভেচ্ছা

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হা‌মিদ‌ ও পাকিস্তা‌নের রাষ্ট্রপতি ড. আরিফ আলভী

বাংলা‌দে‌শের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপল‌ক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হা‌মিদ‌কে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন পাকিস্তা‌নের রাষ্ট্রপতি ড. আরিফ আলভী।

শ‌নিবার বাংলা‌দে‌শের জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতিকে পাঠা‌নো অভিনন্দন বার্তায় পাকিস্তা‌নের রাষ্ট্রপতি লিখেছেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জাতীয় দিবসে আমার উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

পাকিস্তানের রাষ্ট্রপতি ব‌লেন, পাকিস্তান ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের স‌ঙ্গে তার সম্পর্ককে গভীরভাবে মূল্যায়িত করে এবং দুই দেশের জনগণের স্বার্থে এ সম্পর্ককে আরও মজবুত ও সুদৃঢ় করতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

আরিফ আলভী অভিনন্দন বার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনার পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন ক‌রেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা দিবসে পাকিস্তানের রাষ্ট্রপতির শুভেচ্ছা

আপডেট সময় ০৮:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২