নারায়ণগঞ্জে বন্দর থানা এলাকায় পুলিশের গাড়ি থেকে দিয়ে লাফ দিয়ে পড়ে মো. রাকিব (২২) নামে এক তরুণ মারা গেছেন। বুধবার সকালের দিকে তিনি গাড়ি থেকে লাফিয়ে পড়েন।
পরে রাকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাকিবকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা বন্দর থানার পুলিশ কনস্টেবল রতন মিয়া জানান, তাকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার সময় তিনি গাড়ি থেকে লাফিয়ে পড়েন। পরে পেছন থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হন তিনি। এরপর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট থানা অবগত রয়েছে।
Reporter Name 


















