ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সাজা ৬ মাস স্থগিত করে প্রজ্ঞাপন

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী তাঁর সাজা স্থগিত থাকবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বুধবার এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু  বিষয়টি নিশ্চিত করেছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া।

দেশে করোনা মহামারি দেখা দিলে ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে এ পর্যন্ত কয়েক দফায় এ মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

খালেদা জিয়ার সাজা ৬ মাস স্থগিত করে প্রজ্ঞাপন

আপডেট সময় ০৮:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২