ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংলাপের চেয়ে ষড়যন্ত্রের পথ অবলম্বনেই বিএনপি আগ্রহী

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

গণতান্ত্রিক সংলাপের চেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনেই বিএনপি আগ্রহী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

বুধবার (২৩ মার্চ) এক বিবৃতিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপির কোনো আগ্রহ নেই, দলটির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘সাংবিধানিক রীতিনীতি ও গণতান্ত্রিক উপায়ের প্রতি কোনো শ্রদ্ধাবোধ না দেখিয়ে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়।’

আওয়ামী লীগ সরকার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন প্রণয়ন করে উল্লেখ করে ওবায়দুল কাদের তার বিবৃতিতে বলেন, ‘সেই আইনের ভিত্তিতে গঠিত অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনে সব রাজনৈতিক দল এমনকি ব্যক্তিগত পর্যায়েও নাম প্রস্তাবের আহ্বান করে। যা সারাদেশের সবস্তরের জনগণের আগ্রহ আছে কি নেই তা এর মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে।’

ইসির সঙ্গে সংলাপে উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে বিএনপি ঘরানার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার, তাই জনগণের যেকোনো দুঃখ-দুর্দশায় সাড়া দেয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সংলাপের চেয়ে ষড়যন্ত্রের পথ অবলম্বনেই বিএনপি আগ্রহী

আপডেট সময় ০৮:০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২