ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের আদালতে তলব সালমান খানকে

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

ফের আদালতে তলব করা হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানকে। বাড়িতে এসেছে নোটিশ। ভাইজানের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভারতের সাংবাদিক অশোক পাণ্ডে। ২০১৯-এ মামলাটি করেন তিনি। এ মামলায় আগামী ৫ এপ্রিল অন্ধেরি আদালতে হাজিরা দিতে হবে সালমানকে।

সংবাদ সংস্থা এএনআই-এর সূত্র অনুসারে, ৫ এপ্রিল আদালতে ডাকা হয়েছে সালমান খানকে। জানা গিয়েছে ২০১৯ সালে সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্যই এই কেস করা হয়। ভারতীয় আইনের ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযুক্ত করা হয় সালমান খানকে। যদিও এ বিষয়ে এখনও কিছু জানাননি এই বলিউড সুপারস্টার।

শুধু সাধারণ মানুষের সঙ্গে নয়, ক্যাটরিনার জন্মদিনে শাহরুখ খানের সঙ্গে প্রায় মারপিট করে ফেলেছিলেন তিনি। দীর্ঘ সময় কথা বন্ধ ছিল সালমান ও শাহরুখের। যদিও সেসব ভুল বোঝাবুঝি তারা মিটিয়ে নিয়েছেন।

এর আগেও হরিণ মামলা, রাতের অন্ধকারে বেপরোয়া গাড়ি চালানোর জন্য দীর্ঘ সময় আদালতে ঘুরতে হয় সালমান খানকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ফের আদালতে তলব সালমান খানকে

আপডেট সময় ১১:৪৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২