ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবহন শ্রমিকদের সংঘর্ষের জেরে থমথমে লালমনিরহাট

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ৩২৮ বার পড়া হয়েছে

লালমনিরহাটে কার্যালয়ের জন্য কেনা জমি গোপনে বিক্রির অভিযোগে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন পরিবহনশ্রমিকরা। এ নিয়ে দ্বন্দ্বের জেরে তিন দিন ধরে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়েছেন তারা। মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের শ্রমিকরা।

তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে লালমনিরহাটে। এ সময় চারটি কাউন্টার ভাঙচুর করা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশও।

জানা যায়, শ্রমিকদের একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও কোষাদক্ষ আনায়ারুল হক দুলু। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন বর্তমান কমিটির সভাপতি আমিনুল ইসলাম ও সম্পাদক বুলবুল আহমেদ।

এদিকে জমি বিক্রির দলিল দিয়ে গত ৬ মার্চ সাধারণ শ্রমিকরা সদর থানায় সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তারা। এ ছাড়া পুরোনো ও মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তের দাবিতে রোববার (২০ মার্চ) দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শ্রমিকরা। এ সময় বর্তমান কমিটি বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। ওই দিন রাত ৮টার দিকে বর্তমান কমিটির কয়েকজন শ্রমিক শহরে দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে থাকা শ্রমিকরা পুলিশ লাইনসের সামনে বিনিময় ফিলিংস স্টেশনের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এরপর থেকে প্রতিদিনই ঘটছে সংঘর্ষ।

এদিকে মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে বাস টার্মিনালে মোটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক বুলবুল আহমেদের ওপর হামলা করে সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও কোষাদক্ষ আনোয়ারুল হক দুলুর অনুসারীরা। এ খবর ছড়িয়ে পড়লে বুলবুলের সমর্থকরা মিছিল বের করে বুড়িমারী এক্সপ্রেস, নাভিলা পরিবহন, হাজী পরিবহন ও সাদ্দাম পরিবহনের কাউন্টারে ভাঙচুর করেন। এ ঘটনার জেরে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

পরিবহন শ্রমিকদের সংঘর্ষের জেরে থমথমে লালমনিরহাট

আপডেট সময় ১১:৪৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২