ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের উন্নয়ন মানে লুটপাট: আফরোজা আব্বাস

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেন, সরকার প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। গণমাধ্যম স্বাধীন নয় বলেই শেখ হাসিনার ‘দুবাই কাহিনী’ প্রকাশ করতে পারছে না। যদি দুবাই কাহিনী প্রকাশ করতে পারত, তবে দেশের মানুষ হাসিনা সম্পর্কে জানতে পারত। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে গণমাধ্যকে মুক্তভাবে লেখার সুযোগ দিয়েছিলেন।

মঙ্গলবার (২২ মার্চ) নগরীর ভাটারখাল এলাকায় একটি রেস্তোরাঁয় মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মহিলা দলের সভাপতি বলেন, শুধু কমিটি করে বসে থাকলে হবে না। মহিলা দলের প্রতিটি সদস্যকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এক একটা লাঠি হয়ে দলের জন্য রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে হবে।

মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শামীমা আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন- অ্যাডভোকেট জেসমিন জাহান ও আসমা আজিজ।

মহানগর মহিলা দল নেত্রী মারিয়া মুন্নির সঞ্চালনায় কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শরিফ তাছলিমা কালাম পলি, বর্তমান পরিষদের কাউন্সিলর জাহানারা বেগম, সেলিনা পারভিন, মহিলা দল নেত্রী পাপিয়া আজাদ, কানন বেগম, জেবুন্নেসা সিকদার, হাজেরা বেগম, ফারিয়া বেগম, পারভিন বেগম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আ.লীগের উন্নয়ন মানে লুটপাট: আফরোজা আব্বাস

আপডেট সময় ১০:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২