ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ হাইকমান্ডের

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগর বিএনপির আওতাধীন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের কমিটিগুলো আগামী তিন মাসের মধ্যে গঠনের নির্দেশ দিয়েছে দলটির হাইকমান্ড। সোমবার (২১ মার্চ) বিকেলে ঢাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চট্টগ্রাম নগর বিএনপি নেতাদের ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা। তিনি বলেন, চট্টগ্রাম নগরীর থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটি গঠন করে নগর কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিগুলো সমন্বয় করার জন্য নগর বিএনপির ৫ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভার্চুয়াল সভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনও সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২৩ ডিসেম্বর ডা. শাহাদাত হোসেনকে আহ্বায়ক ও আবুল হাশেম বক্করকে সদস্য সচিব করে ৩৯ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছিল। মহানগর বিএনপির ১৫টি সাংগঠনিক থানা, ৪৩টি ওয়ার্ড কমিটি রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

তিন মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ হাইকমান্ডের

আপডেট সময় ০২:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২