ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রেনের ধাক্কায় বারির বিজ্ঞানীসহ নিহত ৩

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ২১৭ বার পড়া হয়েছে

গাজীপুরে পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এক ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। রোববার রাতে (২০ মার্চ) ও সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহীদুল্যাহ জানান, রোববার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে গাজীপুর মহানগরের ভাগলবাড়ি রেলক্রসিং পার হচ্ছিলেন বারির বিজ্ঞানী ড. আরিফুর রহমান (৪৫)। এ সময় ঢাকা থেকে টাঙ্গাইলগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন।

বারির প্রটোকল অফিসার মো. আলামিন জানান, আরিফুর রহমান ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। তিনি সাতক্ষীরার বেনেরপাড়া এলাকায় বারির কৃষি গবেষনা কেন্দ্রের ইনচার্জ ছিলেন। তিনি রোববারই সাতক্ষীরা থেকে গাজীপুরে আসেন এবং অফিসের কাজে মোটরসাইকেল নিয়ে স্থানীয় প্রেসে যাচ্ছিলেন।

এদিকে গাজীপুরের শ্রীপুরের বরমী কাশিজুলি এলাকায় সোমবার সকাল ৬টার দিকে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারী মারা গেছেন।

নিহত ওই নারীর নাম আম্বিয়া (৫১)। তিনি শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের হিলুপাড়া গ্রামের মোতালেবের স্ত্রী। শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কাশিজুলি এলাকায় মেয়ের বাড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

গাজীপুরে ট্রেনের ধাক্কায় বারির বিজ্ঞানীসহ নিহত ৩

আপডেট সময় ০৩:৪৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২