ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত বরগুনার মেয়র

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয়েছেন বরগুনার পৌর মেয়র কামরুল আহসান মহারাজ। এ সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা-পুরাকাটা সড়কের মস্তুকটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বরগুনা-পুরাকাটা মহাসড়ক হয়ে ফেরিঘাটে যাচ্ছিল মেয়র কামরুলকে বহনকারী গাড়ি। গাড়িটি মস্তুকটানা এলাকায় পৌঁছালে দুইজন বাইসাইকেল আরোহী রাস্তার মধ্যে চলে আসে। তাদেরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গিয়ে পাশের খালে পড়ে যায়।

বরগুনা জেনারেল হাসপাতালের সহকারী সার্জন ডা. তারেক হাসান বলেন, মেয়রের কাঁধের হাড় ভেঙে গেছে, চোখেও আঘাত লেগেছে। তার বুকে ভীষণ চাপও লেগেছে, তাই শ্বাস নিতে সমস্যা হচ্ছে।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য আমরা তাৎক্ষণিক মেয়রকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। তার সঙ্গে থাকা অন্যরা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত বরগুনার মেয়র

আপডেট সময় ১২:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২