ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

পরিস্থিতি সামলাতে জ্বালানিতে ভর্তুকি বাড়াতে হবে : প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • ২৪৫ বার পড়া হয়েছে

ইউক্রেন-রাশিয়ার চলমান সংকটে বিশ্ববাজারে জ্বালানির দাম রেকর্ড ভেঙেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশে জ্বালানির মূল্য ঠিক রাখতে এ খাতে সরকারকে ভর্তুকি বাড়াতে হবে বলে মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এনার্জি রিপোর্টার অব বাংলাদেশ আয়োজিত মিট দ্যা প্রেসে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে সরকারকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি বাড়াতে হবে। আমরা চেষ্টা করছি দাম সহনীয় পর্যায়ে রাখতে। যদি মূল্য বৃদ্ধির সীমা ছাড়িয়ে যায় তবে নতুন সিদ্ধান্ত নিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের দাম বাড়বে কি না, তা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এখন ৮০ কোটি টাকা লোকসান দিচ্ছে। এর পরিমাণ মাসে আড়াই হাজার কোটি টাকার কাছাকাছি। এভাবে চলতে থাকলে তো বিপদ হবে।

নসরুল হামিদ জানান, এখন দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৫১৪ মেগাওয়াট। এছাড়াও নির্মাণাধীন আছে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র। ভবিষ্যতে শীত মৌসুমে বাড়তি বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা রয়েছে সরকারের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

পরিস্থিতি সামলাতে জ্বালানিতে ভর্তুকি বাড়াতে হবে : প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২