ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

রাশিয়ার তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেবে না ইউরোপ : হাঙ্গেরি

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে

রাশিয়ার গ্যাস ও তেলের ওপর ইউরোপীয় ইউনিয়ন কোনো নিষেধাজ্ঞা দেবে না বলে জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান। 

ফ্রান্সে ইইউ নেতাদের একটি আলোচনা চলছে। এর মধ্যেই শুক্রবার নিজের ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে এ তথ্য দিলেন ভিক্তর অরবান।

ভিডিওতে তিনি আরও বলেন, আমাদের জন্য যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সে বিষয়ে সিদ্ধান্ত আমাদের পক্ষে গেছে। এমন কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না, যাতে তেল ও গ্যাস আছে।  তাই সামনের দিনগুলোতে হাঙ্গেরির জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে।

রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

 হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান

ইউক্রেনে রাশিয়ার হামলা ১৬তম দিনে পা রেখেছে আজ। যুদ্ধ বন্ধে এরই মধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখনও কার্যকরী কোনো সমাধানের পথ পাওয়া যায়নি।

এরইমধ্যে রাশিয়াকে বেকায়দায় ফেলতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা। তারই অংশ হিসেবে দেশটির ওপর ব্যাপক আকারে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পুতিন যে যুদ্ধে জড়িয়েছেন তাতে আমরা সহায়তা করব না উল্লেখ করে গত ৯ মার্চ রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  বাইডেন বলেন, আমদানি বন্ধের ফলে যুক্তরাষ্ট্র সমস্যায় পড়বে। তবে আমার দেশের আইনপ্রণেতারা রাশিয়া থেকে আমদানি বন্ধের ব্যাপারে একমত।

তিনি আরও বলেন, আমদানি বন্ধ করায় যুক্তরাষ্ট্রে দাম বেড়ে যেতে পারে। এই আশংকা থাকার পরও যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির নেতারা নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এরইমধ্যে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি মূল্য প্রায় ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। এই যুদ্ধের ফলে জ্বালানির দাম বাড়বে বলে বিশ্লেষকেরা আগেই সতর্ক করেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের জন্য সেটা যত সহজ, ইউরোপের জন্য কাজটা অতটা সহজ না।

তবে তেলের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ভ্যানডা ইনসাইটসের ভানদানা হারি বলেছেন আশঙ্কার কথা হচ্ছে, দেওয়ালে পিঠ ঠেকে গেলে পুতিন ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে, যা পুরো ওই মহাদেশের মূল জ্বালানির উৎস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

রাশিয়ার তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেবে না ইউরোপ : হাঙ্গেরি

আপডেট সময় ০৪:২৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২